সাতসকালে জনবসতি ঘেরা এলাকায় গজরাজের দর্শনে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; রাজগঞ্জে পুটিমারীতে সাতসকালে জনবসতি ঘেরা এলাকায় গজরাজের দর্শনে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। জানা গিয়েছে সোমবার রাজগঞ্জ ব্লকের পুঁটিমারী ডাঙ্গাপাড়া এলাকায় জনবসতি ঘেরা চা বাগানে ঢুকে পড়ে একটি বুনো হাতি।
হাতিটিকে দেখেই এলাকার স্থানীয়রা বন দপ্তরে খবর দেয়। খবর পেয়ে ছুটে আসে আমবাড়ি রেঞ্জের বন কর্মীরা। বেশকিছুক্ষনের চেষ্টায় বৈকুণ্ঠপুর বনের দিকে হাতিটিকে ফেরত পাঠাতে সক্ষম হয় বনকর্মীরা। বনকর্মীদের অনুমান খাদ্যের সন্ধানেই চা বাগানে ঢুকে পড়েছিল দলছুট হাতিটি। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হাতিটিকে দেখতে এলাকায় ব্যাপক ভিড় জমায়েত হয়ে পড়ে।

Post a Comment